• সমগ্র বাংলা

দোহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক কিশোর নিহত ও আরও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ|

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার রায়পাড়ার পালামগঞ্জের ফুলতলা আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দোহার থানার ওসি (তদন্ত) নুরনবী ইসলাম জানিয়েছেন|
নিহত মোঃ যুবায়ের (১৫) পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নয়ানগর এলাকার শেখ জুয়েলের ছেলে|

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী দোহারের ইমামনগর এলাকার মঞ্জু ইসলামের ছেলে মোঃ সোহান (১৬) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাউনা গ্রামের বয়জুদ্দিনের ছেলে অটোরিকশা চালক আফজাল (৫৬) আহত হয়েছেন|

উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| অবস্থা আশঙ্খাজনক বলে জানিয়েছে পুলিশ|
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের বরাত দিয়ে দোহার থানার এসআই তন্ময় কুমার চক্রবর্তী  জানান, যুবায়ের ও সোহান মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে দোহারের জয়পাড়া থেকে নবাবগঞ্জের মাঝিরকান্দার দিকে যাওয়ার সময় ওই এলাকায় সড়কে আফজালের ব্যাটারি চালিত রিকশার সঙ্গে সংঘর্ষ হলে ছিটকে পড়ে তারা তিনজন গুরুতর আহত|
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করে ও আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে|

এসআই তন্ময় আরও জানান, সংবাদ পয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন ˆতরি করে থানা হেফাজতে রাখা হয়েছে| নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|

এছাড়াও এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা|

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo