• সমগ্র বাংলা

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুলথুন এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শুক্রবার (২২ মে) সকালে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন আল আমিন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণ সমাজকে রক্ষা করতে এবং মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধীকেই আইনের বাইরে রাখা হবে না।”

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo