• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের এক নেতাসহ দুজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর লবণচরা এলাকার পুটিমারী বাজার সংলগ্ন ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)। 

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পারভেজ (৩৪) নামে এক ব্যক্তি সেখানে প্রবেশ করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে।

গুলিবিদ্ধ জাহিদ জানান, তারা দুজন বিএনপি অফিসে বসেছিলেন। হঠাৎ পারভেজ এসে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ঠেকাতে গেলে তার হাতেও গুলি লাগে।

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, তিনি ১নং জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ঘটনার আগে পারভেজ এসে তার সঙ্গে কথা বলে বের হয়ে যায়। পরে আবার ফিরে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় জাহিদ গুলিবিদ্ধ হন। তিনি পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পারভেজ সেখানে গিয়ে তার বাম পায়ে গুলি করে।

তিনি  বলেন, অভিযুক্ত পারভেজের বাড়ি মুক্তার হোসেন রোড এলাকায়। তার বাবার নাম নুর ইসলাম। আগে থেকেই তিনি পারভেজকে চিনতেন। 

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo