• সমগ্র বাংলা

কালীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে আটক যুবক, পরে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দীর্ঘদিন ধরে নারী ও শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ এবং ইভটিজিংয়ের অভিযোগে আটক মফিজ উদ্দিনকে (৩৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় বুধবার (২০ মে) রাতে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে দণ্ডপ্রাপ্ত মফিজ উদ্দিনকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

এর আগে বুধবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকায় স্থানীয়দের হাতে আটক হন মফিজ। তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

স্থানীয় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে স্কুল-কলেজগামী ছাত্রী, মিল-ফ্যাক্টরিতে কর্মরত নারী এবং পথচারী মহিলাদের চলাচলের পথে অবস্থান নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। অভিযোগ রয়েছে, তিনি প্রকাশ্যে প্যান্ট খুলে নারীদের উত্ত্যক্ত করতেন। তার এমন কর্মকাণ্ডে এলাকায় নারী ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার বিকেলেও একই ধরনের অশালীন আচরণ করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “নারীদের প্রতি অশ্লীল আচরণ ও ইভটিজিং কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার বিষয় বিবেচনায় আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “স্থানীয় জনগণের সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অভিযুক্তকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo