• সমগ্র বাংলা

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে মধ্যরাতে ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতা রানীর সঙ্গে রাতের খাবার খেয়ে তারা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান।
রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। একই সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখতে পান, রিতা রানীর গলা কাটা রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পরে চিৎকার করে বাইরে বের হলে বাড়ির সদর দরজা খোলা দেখতে পান বলেও জানান তিনি। এরপর পুলিশকে খবর দেওয়া হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হত্যাকান্ড প্রসঙ্গে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তারা কাজ করছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo