• বিনোদন

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : গত দুদিন ধরেই দেখা যাচ্ছে ‘রাগ করলা’ সংলাপে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স থেকে শুরু করে নানা জায়গায় এই কথাটি ব্যবহার করছে নেটিজেনরা। এই সংলাপটি এখন বাংলাদেশে রীতিমতো ভাইরাল। 

বিষয়টি নিয়ে নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনার এবার সমালোচনা করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে ‘রুচির দুর্ভিক্ষ’ বলে উল্লেখ করেন। 

ফেসবুক পোস্টে কড়া সমালোচনা করে নিলয় লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।’ 

মূলত কোনো সাধারণ বিষয় বা ব্যক্তিকে হঠাৎ ভাইরাল করে পরে সেটিকে ঘিরে বাণিজ্যিক ও সামাজিকভাবে ব্যবহার করার যে প্রবণতা বাংলাদেশে দেখা যায়, অভিনেতা সেদিকেই ইঙ্গিত করেছেন।

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ অভিনেতার এই বক্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন। 

উল্লেখ্য, সম্প্রতি ফেসবুক খুললেই দেখা যাচ্ছে এক কথিত কবিরাজকে। যিনি সাধারণত ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ এ ধরনের সংলাপ বলে আলোচনায় এসেছেন। জানা গেছে, ওই ব্যক্তি আসলে একজন অভিনেতা, যার নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে বসবাস করেন।  

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo