• সমগ্র বাংলা

নড়াইলে পিকাপ ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মুরগী বহনকারী পিকাপ ও ট্রলি (থ্রি হুইলার যান) মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও  ৪ জন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল ইসলাম (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), মো. আকাশ (১৮) ও আকাশ খান (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দুটি ট্রলি দ্রুত গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিলো। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী একটি মুরগী বহনকারী পিকপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকপের হেলপার বাবু ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন ট্রলিতে থাকা আহত শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। 

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বলেন, নিহত পিকপের হেলপারের বাড়িতে খবর দেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo