• সমগ্র বাংলা

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে দিনাজপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  রফিকুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয় যে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে  নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল। ইশতেহার অনুযায়ী ইতমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য গাড়ি এবং বৃক্ষরোপণসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। 

 গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান । গত ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনের মাধ্যমে এসব কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম বহুদুর এগিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক  আব্দুল মতিন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী  সিদ্দিকুর জামান নয়ন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হলেন আফজাল হোসাইন এবং জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শোফাসহ অন্যান্যরা।

এ সময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা  উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo