• সমগ্র বাংলা

জলবায়ু-বান্ধব প্রযুক্তিতে ঝুঁকছেন কৃষক: AWD পদ্ধতিতে পানি ও খরচ দুই-ই কমছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির অপচয় রোধে দেশে জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ-বান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে লক্ষীরচর  "ক্লাইমেট স্মার্ট কৃষি: পর্যায়ক্রমে ভেজানো ও শুকনো (AWD) পদ্ধতির ফলাফল প্রদর্শন" শীর্ষক এক সফল মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় এবং 'অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম' (এএনসিপি) এর সহায়তায় পরিচালিত "জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন)" প্রকল্পের আওতায় এই মাঠ দিবস আয়োজন করা হয়। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

​মাঠ দিবসে প্রদর্শনী প্লটের ফলাফল তুলে ধরে জানানো হয়, প্রচলিত পদ্ধতিতে যেখানে ধান চাষে প্রচুর পানির অপচয় হয়, সেখানে AWD বা 'ম্যাজিক পাইপ' পদ্ধতিতে চাষ করে ধান উৎপাদনে খরচ ও পানি দুটোই নাটকীয়ভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাসসহ স্থানীয় শিক্ষক ব্যাবসায়ী কৃষকরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের বাস্তব রূপ দেখতে পাচ্ছি। ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে AWD বা পর্যায়ক্রমে ভেজানো ও শুকনো পদ্ধতি আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখার অন্যতম সেরা হাতিয়ার। এটি একাধারে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে লাভ বাড়াচ্ছে, অন্যদিকে আমাদের পরিবেশকে রক্ষা করছে।

​মাঠ দিবস শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে AWD পাইপ (ম্যাজিক পাইপ) বিতরণ করা হয় এবং এই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo