• সমগ্র বাংলা

নাফ নদী থেকে ৪ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের নাফ নদী থেকে ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ ৪ বাংলাদেশী জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

জেলেরা হলেন, আবু তাহেরের ছেলে মো. মনির আহমেদ (৪৫)। জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮)। মৃত আব্দুর নবীর ছেলে আব্দুল মালেক প্রকাশ শফা (৫০)। এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। সোমবার (১৮ মে) বিকেলে  এই তথ্য নিশ্চিত করেন, নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম।

তারা জানান, দুপুর ১২ টার সময়  নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাড়া করে অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। দুইটি নৌকাসহ চারজন জেলে সকাল ৬ টার সময়   নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তাদেরকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

তবে অপর একটি নির্ভরশীল সূত্রে জানা গেছে, ১৮ মে  আনুমানিক পৌনে ২ টার সময় টেকনাফ ব্যাটালিয়ান (২বিজিবি) এর সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪ হতে আনুমানিক ২ কিলোমিটার পূর্বে বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় ৪ জন বাংলাদেশী জেলে সহ ২ টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা আরাকান আর্মির টহল দলের সদস্যরা আটক করে  কা নাইংন চ্যং ( Ka Nyin Chaung)  আরাকান আর্মির ক্যাম্পে নিয়ে যায়। 

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, ‘আমার এলাকার চারজন জেলেকে ধরে নিয়ে যাওয়া খবর পেয়েছি।’ এ বিষয়ে সীমান্ত রক্ষী বিজিবি, কোস্ট গার্ডসহ  আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo