ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ মাদকবিরোধী নিয়মিত অভিযানে পাবনার চাটমোহর থানা পুলিশ রবিবার (১৭ই মে) চাটমোহর পৌরসদর ও মূলগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলেন, চাটমোহর পৌর সদরের ছোট শালিখা এলাকার ছাদেক প্রামাণিকের ছেলে আসাদুল ইসলাম (৪৫) কে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড, মূলগ্রাম ইউনিয়নের জগতলা এলাকার তোতা মিয়ার ছেলে নুর আলম (২২) ও সুলতান মাহমুদের ছেলে সবুজ মাহমুদ আবির (২৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশে চাটমোহরে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উল্লেখিত ব্যক্তিদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আটককৃতদের পাবনা জেল হাজতের প্রেরণ করা হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর উপজেলা প্রশাসন মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করুন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)