• বিনোদন

ভিকির জন্মদিনে ছেলে ভিহানকে নিয়ে ক্যাটরিনার আবেগঘন বার্তা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ঝলক সামনে এনেছেন। স্বামী ভিকি কৌশল-এর জন্মদিন উপলক্ষে আবেগঘন এক বার্তা শেয়ার করার পাশাপাশি পরিবারের অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবিও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্যাটরিনা ভিকির জন্মদিন উদযাপনের নানা মুহূর্ত তুলে ধরেন। পোস্টে তাদের পারিবারিক জীবনের বিশেষ কিছু ছবি ছিল, যেখানে দেখা গেছে ছেলে ভিহানকেও। এতে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ এই তারকা দম্পতি সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনেন না।

ক্যাটরিনা পোস্টের ক্যাপশনে আবেগময় কিছু কথা লেখেন। তিনি জানান, গত দুই বছরে তাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। এই সময়টাকে তিনি কৃতজ্ঞতা, প্রার্থনা, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে দেখেছেন বলেও উল্লেখ করেন।  

তিনি আরও লেখেন, পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে এই বিশেষ দিন উদযাপন করায় মুহূর্তটি আরও অর্থবহ হয়ে উঠেছে। বিশেষ করে তাদের ‘ছোট্ট দেবদূত’ ভিহানকে পাশে পেয়ে তিনি নিজেকে পরিপূর্ণ ও কৃতজ্ঞ মনে করছেন বলে জানান।

পোস্টে প্রকাশিত ছবিগুলোতে ক্যাটরিনা ও ভিকির সুখী পারিবারিক জীবনের বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে। কোথাও দু’জনকে হাসিমুখে দেখা গেছে, আবার কোথাও পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে দেখা যায়।

এই পোস্টের মাধ্যমে ক্যাটরিনা ভক্তদের সামনে তাদের পারিবারিক জীবনের এক আবেগঘন ও ভালোবাসায় ভরা দিক তুলে ধরেছেন। ভক্তরাও পোস্টটিতে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন।

সূত্র: সামা টিভি 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo