• সমগ্র বাংলা

নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান: মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ৩ টি বোটসহ ৩৩ পাচারকারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে  ২,৪০০ বস্তা সিমেন্ট ও ৩ টি বোটসহ ৩৩ পাচারকারী আটক করা হয়েছে। 

১৬ মে শনিবার  নৌবাহিনী ও কোস্ট গার্ডে যৌথ অভিযান চালিয়ে এসব আটক করে। 

রবিবার (১৭ মে)  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত ১৬ মে  শনিবার সারাদিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন ও নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ২,৪০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ৩ টি বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া সিমেন্ট ও বোটের মূল্য প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা। আটক 

আসামিরা হলেন ভোলা জেলার মনপুরার মোঃ হান্নান ( ৪৫), মোঃ রিপন (২৩), মোঃ আব্দুল হালিম (২৯),মোঃ শিফন (২২),আব্দুল হালিম (২৮),মোঃ শাহিন (১৯), তজিমুদ্দিনের মো রুবেল (২৫), লক্ষীপুর জেলার রামগতির মোঃ জুয়েল (২০),মোঃ রিয়াজ (২৬),

মোঃ সবুজ (২২),মোঃ সোলেমান (৪১),আনোয়ার হোসেন (৪৩), কমননগরের মোঃ শাহিন (২৮),মো হোসন (৪০), বাঁশখালীর মোঃ সরোয়ার (৩৪),চন্দনাইশের মোঃ তৌহিদ (২২), সন্দীপের মোঃ শিপন (৫১), আলাউদ্দিন (২০), চট্টগ্রাম আকবর শাহ এলাকার মোঃ সোহাগ (৩৪),মোঃ নাদিম (৩০), মোঃ জনি ( ৩১),মোস্তাকিন আরাফাত (২২), সাদ্দাম (২৪),

মিরসরাইের আব্দুল করিম (৪২), মাঈনউদ্দীন (৪৭), আনোয়ারার মো আক্তার হোসেন (২২), কুমিল্লা আদর্শ সদরের মোঃ শরিফ (২২),  সিলেট কানাইঘাটের মো ফাহাদ (২৩),

কক্সবাজার জেলার মহেশখালীর জমির উদ্দিন (৩৫),মো ফারুক (২৬),সাহাবুদ্দিন (৪৫),মো মনির (৩৫), উখিয়ার মো রুবেল (২৬)।

শাহপরী স্টেশন কমান্ডার লেঃ মুত্তাকীন সিদ্দিক, (এক্স), বিএন, এক প্রেস   ব্রিফিং এ জানান,  আটক পাচারকারীরা উক্ত ফিশিং বোট ৩ টির মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপ এর বিভিন্ন জায়গা হতে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠিকে সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল । এ ধরনের চোরাচালানের সাথে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

 

জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীকেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo