• সমগ্র বাংলা

পাবনায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৮২টি পরিবারের ৫৭৮ জন সদস্যের মাঝে কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করা হয় প্রধান অতিথির মাধ্যমে। এ সময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি ইল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মনিরুজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো সরকারি বিভিন্ন সহায়তা সহজে পাবে। এতে করে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo