• সমগ্র বাংলা

পাবনায় ডিবি পুলিশের যৌথ অভিযানে তরুণ তরুণীকে উদ্ধার, মোটরসাইকেল জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে অপহৃত তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে অপহরণকারীরা। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

শনিবার (১৬ মে) ভোররাতে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার (১৫ মে) বিকেলে অপহরণের ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া তরুণ তরুণী হলেন- পাবনার চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া পূর্বপাড়া গ্রামের তাহমিনা খাতুনের ছেলে তরিকুল ইসলাম সনম (১৯) ও তার বান্ধবী ঈশ্বরদী উপজেলার বাসিন্দা নীলা খাতুন (১৯)।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, শুক্রবার তরিকুল ইসলাম সনম পাবনা শহরে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর তিনি পাবনা থেকে বান্ধবী নীলাকে নিয়ে ভাঁড়ারা জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। উদ্দেশ্যে ছিল বান্ধবী নীলা মানত করেছিল ঐতিহ্যবাহী ওই মসজিদে ৫০০ টাকা দান করবে।

পথিমধ্যে অজ্ঞাতনামা অপহরণকারীরা তাদের অপহরণ করে। পরে সনমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে তরিকুল ইসলাম সনমের মা বিষয়টি পুলিশকে জানায়।

ঘটনাটি জানার পরপরই পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশে অভিযানে নামে পাবনা জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ। ডিবির ওসি রাশিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সাহায্যে পাবনা সদর থানার দুর্গম চর তারাপুর, চর ভাঁড়ারা এলাকায় অভিযান শুরু করে। অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পাবনা সদর থানার ভাঁড়ারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায় তারা।

এক পর্যায়ে শনিবার ভোররাতে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে মোটরসাইকেলসহ অপহৃত তরিকুল ইসলাম সনম ও তার বান্ধবী নীলা খাতুনকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অপহরণকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহৃতরা পুলিশকে জানায়, একদল দুর্বৃত্ত পথরোধ করে তাদের জোরপূর্বক অপহরণ করে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, অপহৃতদের পরিবারের কাছে হস্তান্তরসহ এ ঘটনায় পাবনা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আর জড়িত অপহরণকারী চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo