• সমগ্র বাংলা

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে অটোভ্যান থেকে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার শিশু সন্তান আব্দুর রহমান (৩)।

শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা যায়, নিহত বিথী আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্তানকে কানের ডাক্তার দেখানোর জন্য জাহিদুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের অটোভ্যান করে নীলফামারীর ডোমারে যান। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হয়। এর মাঝে তারা ঘটনাস্থলে পৌছালে বিপরত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাকের লাইটের আলোয় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণকাজের জন্য মহাসড়কের উপর রাখা একটি বালুর ঢিপিতে ধাক্কা খায়। এতে ভ্যান থেকে সড়কে পড়ে গেলে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বিথী। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয়দের সহায়তায় স্বামী ও সন্তানকে দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা গুরুত্বর হওয়ায় শিশুটিকে রংপুরে রেফার্ড করে চিকিৎসক।

এদিকে ঢাকা মেট্রো-ট ১২-৭৭৬৬ - মারুফ এন্ড আবিদ পরিবহন নামে ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা। এসময় চালক পালিয়ে যায়। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo