• সমগ্র বাংলা

এক্সপ্রেসওয়েতে চাকা মেরামতের সময় বাসের ধাক্কা: ফরিদপুরে বাবা-ছেলের করুণ মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে একটি অজ্ঞাত বাসের চাপায় প্রাণ হারিয়েছেন চালক ও তার বাবা।

শনিবার (১৬ মে) ভোর রাত ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় বগাইল টোলপ্লাজার নিকটবর্তী বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)। পুলিশ জানিয়েছে, নিহত ইয়াকুব আলী ওই মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী তাকে সাহায্যকারী (হেলপার) হিসেবে সহযোগিতা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী মালবাহী ট্রাকটি ভোররাতে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে সেটির পেছনের একটি চাকা বিকল হয়ে পড়ে। চালক ইয়াকুব ও তার বাবা ইউসুফ আলী ট্রাকটি সড়কের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত বাস তাদের সজোরে চাপা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই পিতা-পুত্র দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি বর্তমানে শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। ঘাতক বাসটিকে শনাক্ত করার জন্য আমাদের চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo