ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মে) পাবনার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ১০ মামলার অভিযুক্ত তালিকাভুক্ত মাদক কারবারি মোঃ শিমুল শেখ (৩২) কে আটক করা হয়। তিনি আনকুটিয়া গ্রামের মোঃ আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শিমুল শেখের কাছ থেকে ৪ (চার) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)