• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে মালয় রিংগিত, সৌদি রিয়াল,ইউএস ডলার উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সৌদি রিয়াল, ইউএস ডলার মালয়েশিয়ান রিংগিত সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা  তোহাকে আটক করেছে এপিবিএন পুলিশ। তিনি উখিয়া কুতুপালং রোহিঙ্গা  ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের আহমদ হোসেনের ছেলে।

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া মাস্টারপাড়া এলাকার ভোটার হিসেবে  বাংলাদেশি এনআইডি কার্ডের মালিক। 

শুক্রবার (১৫ মে) বিকেলের দিকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ১৪ মে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আগমনকালে লিংক রোড এলাকায় পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সি-লাইন বাসে ওঠার সময় তাকে আটক করা হয়।

আটকের পর তাকে কুতুপালং  ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত নিজ শেল্টারে নিয়ে গিয়ে হেড মাঝির উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শেল্টার থেকে নগদ বাংলাদেশি টাকা, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিংগিত ও আমেরিকান ডলারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

জব্দ মালামালের মধ্যে রয়েছে ৫৩ হাজার টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত, ৬০০ মার্কিন ডলার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, জন্ম সনদ, ব্যাংকের চেক বইয়ের পাতা, মোবাইল ফোন ও অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি।

তিনি আরও বলেন, আটক তোহা তিনি ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং কার্যক্রমে জড়িত ছিলেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর অসহায়ত্বকে কাজে লাগিয়ে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তদন্তে আরও তথ্য পাওয়া যায় যে, তিনি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা এবং ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতা হিসেবে কাজ করতেন।

অভিযুক্ত মোহাম্মদ তোহা পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা,ডলার, রিংগিত ও রিয়াল নিজ হেফাজতে রেখেছিলেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo