• লিড নিউজ
  • সমগ্র বাংলা

‎১৩তম সিটি করপোরেশন হিসেবে অন্তর্ভুক্ত বগুড়া, গেজেট প্রকাশ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে গঠিত এ সিটিতে ওয়ার্ড রয়েছে মোট ২১টি।
‎
‎বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়।
‎
‎আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে সেখানে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎
‎গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে।
‎
‎নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে উত্তরে ৩নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর)।
‎
‎সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর বিধান মোতাবেক বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালার বিধান মোতাবেক বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে মতামত আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারির জন্য বগুড়া জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল।
‎
‎ওই নির্দেশ অনুযায়ী, বগুড়া জেলার জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেন।
‎
‎ফলে সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করে বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করল।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo