• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে?

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে রাশিয়া জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে আসছেন খুব শিগগিরই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে বৃহস্পতিবার (১৪ মে) এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

তবে সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা না হলেও এই ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতোপূর্বেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ।

রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে। পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।

এদিকে চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দিনের শুরুতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনার সঙ্গে সময় কাটানো ছিল বড় সম্মানের বিষয়।’

এসময় হোয়াইট হাউস সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে বেইজিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সফর সম্পর্কে কিছুই জানানো হয়নি।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo