• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত পূর্ববর্তী বিতর্কিত আদেশ বাতিল করেছে বর্তমান কংগ্রেস সরকার। বুধবার (১৩ মে) পূর্ববর্তী বিজেপি সরকারের ২০২২ সালের ৫ ফেব্রুয়ারির ওই আদেশ প্রত্যাহার করা হয় এবং নতুন নির্দেশিকা জারি করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) নতুন নির্দেশনায় স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাকের পাশাপাশি সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি বাঁধা থাকছে না। হিজাব ছাড়াও শিক্ষার্থীরা এখন থেকে পাগড়ি, শিবধারা ও রুদ্রাক্ষের মতো ধর্মীয় প্রতীক পরিধান করতে পারবে। তবে সরকারি নির্দেশনায় শর্ত দেওয়া হয়েছে, এসব ধর্মীয় প্রতীক অবশ্যই স্কুল ইউনিফর্মের সঙ্গে মানানসই হতে হবে।

এর আগে, ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকার একটি বিতর্কিত আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধ করেছিল। ওই আদেশের পর হিজাব নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কর্ণাটকে এই সিদ্ধান্ত আসে গত ২৪ এপ্রিলের একটি ঘটনার কয়েক সপ্তাহ পর। ওইদিন পরীক্ষার সময় এক শিক্ষার্থীর পবিত্র সুতা কেটে ফেলার অভিযোগ ওঠে। যা রাজ্যজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo