ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গাইবান্ধা জেলার নবাগত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্র সংগঠনটি। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে একটি শুভেচ্ছা মিছিল জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন নবাগত জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান শাহিন,সদস্য সচিব ওয়ালিদ শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আলাল,যুগ্ন আহ্বায়ক সুজন পাটোয়ারী, খন্দকার রাকিব সহ জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয় এতে বক্তারা বলেন, আগামী দিনে গাইবান্ধা জেলা ছাত্রদল কে একটি শক্তিশালী ভিত্তির উপর দ্বারা করা হবে।যেখানে মেধাবী তরুণ শিক্ষার্থীরা এই সংগঠনের ছায়াতলে আসতে পারবে।সেই সঙ্গে দেশের বিভিন্ন অপশক্তিকে রুকে দেওয়ার ও কথা বলেন।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (১)
safiqul Islam
ইনশাআল্লাহ দোয়া ও শুভকামনা