ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলায় এ বছরে সরকারি ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫ শ' ৪৪ মেট্রিক টন। এছাড়া ৮ হাজার ৭শ' ৭ মে. টন চাল এবং ৫৪ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার নাভারণ খাদ্য গুদাম চত্বরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের শেষ দিন আগামী ৩১ আগস্ট। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। #
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)