• সমগ্র বাংলা

ভারতে পাচারের আগে বগুড়ায় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি ভারতে পাচারের প্রস্তুতি চলছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গড়মহাস্থান দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম ও বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়ার নাহিদুর রহমান। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শিবগঞ্জের গড়মহাস্থান এলাকায় একটি বাড়িতে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি রাখা হয়েছে।

পরে জেলা গোয়েন্দা শাখার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের প্রধান ঘরের খাটের ওপর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম বলে জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, এটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত ঐতিহাসিক মূল্য ও উৎস যাচাইয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo