• সমগ্র বাংলা

গোপালপুরে নূরানী স্কলারশিপ ২০২৫: হেরার আলো মডেল মাদ্রাসার ১৬ শিক্ষার্থীকে সংবর্ধনা, টাঙ্গাইলে প্রথম নাজিব আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হেরার আলো মডেল মাদ্রাসা ও টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী স্কলারশিপ ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে, বুধবার সকালে লাইট হাউজ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

এ বছর প্লে শ্রেণিতে ৪ জন এবং নার্সারি শ্রেণিতে ১০ জনসহ মোট ১৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে প্লে শ্রেণির শিক্ষার্থী নাজিব আলম টাঙ্গাইল জেলায় প্রথম স্থান অর্জন করে সবার দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ ড. আতাউর রহমান। আরও উপস্থিত ছিলেন লাইট হাউজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মো. হাবিবুর রহমান তালুকদার, হেরার আলো মডেল মাদ্রাসার মুহতামিম আবু জাফর, ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান, সদস্য ও শিক্ষক মো. সুরুজ্জামান এবং এক্সিকিউটিভ অফিসার মো. সাইফুদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সফলতা কামনা করেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo