• সমগ্র বাংলা

রাণীনগরের টিটিসি পরিদর্শনে এমপি রেজু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। বুধবার দুপুরে তিনি টিটিসি পরিদর্শনে আসেন। এসময় তিনি টিটিসির বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারীদের সঙ্গে তিনি আলাপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সঠিক ভাবে প্রশিক্ষণ গ্রহণ করার প্রতি আহ্বান জানান।  

পরে তিনি  ASSET (অ্যাসেট) প্রকল্পের আওতায় পরিচালিত শর্ট কোর্স ৮ম সাইকেলের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এদিন টিটিসির সেমিনার কক্ষে টিটিসির অধ্যক্ষ মো: শেহাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। দেশের বেকার জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে টিটিসির মাধ্যমে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ করতে হবে। বিশেষ করে বিদেশে জনশক্তি রপ্তানির বাজার আরো ভালো করতে হলে অবশ্যই বিদেশগামী প্রত্যক ব্যক্তিকে স্ব স্ব কাজের উপর যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তবেই সেই ব্যক্তিটি বিদেশে গিয়ে যেমন ভালো মূল্যায়নের মাধ্যমে যোগ্য কাজ পাবেন সেই সঙ্গে দেশে ভালো রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবেন। তাই বর্তমান সরকার দেশের বিপুল সংখ্যক বেকার জনশক্তিকে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo