ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়।
নড়াইল জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান-সহ জেলা পরিষদের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প কমিটির প্রতি তারা আহ্বান জানান। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)