• সমগ্র বাংলা

রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন,থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা চলতি বছর ৩৬টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১৯৬৯ মেট্রিক টন মোটা ধান ক্রয় করা হবে। একজন কৃষক ৩মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে দিতে পারবেন। আর চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ২০৭৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৮টাকা দরে ৮১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

এসময় প্রধান অতিথি বলেন মাঠ পর্যায়ের কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে দেশব্যাপী এই অভিযান শুরু করা হয়েছে। যদি লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই পূরণ হয়ে যায় তাহলে আরো বরাদ্দ পাওয়া সম্ভব। এছাড়া একজন কৃষক ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন। তাই ঝামেলা ও দালাল ছাড়াই কৃষকরা যেন সরকারের ঘরে ধান দিয়ে ন্যায্য মূল পান সেই লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo