• লিড নিউজ
  • প্রশাসন

‘পেটোয়া বাহিনী’ থেকে ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে পুলিশ: আইজিপি

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের শাসনামলে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহৃত হওয়া পুলিশ নিজস্ব ‘ভাবমূর্তি পুনরুদ্ধার’ করতে পেরেছে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। পাশাপাশি পুলিশে এখন শৃঙ্খলা ‘ফিরে এসেছে’ বলেও বিশ্বাস তার।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আলী হোসেন ফকির বলেন বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করার কারণে আমরা যে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আমাদের ইমেজকে রিগেইন করতে পেরেছি এবং আমাদের শৃঙ্খলা ফিরে আসছে।

বক্তব্যে তিনি দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে মাদককে চিহ্নিত করার কথা বলেন।

আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাহিনীর ঐতিহ্য আরও সমৃদ্ধ করেছেন। তিনি পুলিশের সব সদস্যকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে গত ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ৩৪১ পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ দেওয়া হয়। আইজিপি তাদের হাতে ব্যাজ তুলে দেন।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে সাফল্যের জন্য বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় হয়। ‘খ’ গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয় ও খুলনা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় স্থান অর্জন করে।

এ ছাড়া মাদক উদ্ধারে ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় ও চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়। ‘ঙ’ গ্রুপে ওয়ারী বিভাগ ডিএমপি প্রথম, তেজগাঁও বিভাগ দ্বিতীয় ও মতিঝিল বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।

শিল্ড প্যারেড প্রতিযোগিতায় যৌথ মেট্রোপলিটন দল প্রথম, এপিবিএন দল দ্বিতীয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল তৃতীয় হয়। 

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo