• সমগ্র বাংলা

সিরিঞ্জে ‘দূষিত রক্ত’ ভরে ছিনতাই: ফরিদপুরে কথিত সেই ‘তুফান’ আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে দীর্ঘদিনের আতঙ্কের নাম ‘তুফান’ (৩৫) অবশেষে ধরা পড়েছেন। শরীরে রক্তভর্তি সিরিঞ্জ ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিনব কায়দায় ছিনতাই করা এই যুবককে শনিবার (৯ মে) দুপুরে শহরের আলীপুর ব্রিজ এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তুফান শহরের আলীপুর এলাকার মুজিবরের ছেলে। তিনি মূলত মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য শহরের নির্জন এলাকাগুলোতে পথচারীদের গতিরোধ করতেন। তার হাতে থাকত রক্তভর্তি সিরিঞ্জ। “টাকা না দিলে শরীরে বিষাক্ত রক্ত ঢুকিয়ে দেব”—এমন হুমকিতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ সর্বস্ব দিয়ে দিতে বাধ্য হতো।

সাংবাদিকও রেহাই পাননি

শুক্রবার রাতে ফরিদপুরের সাংবাদিক শ্রাবণ হাসান এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। ইজিবাইক থেকে নামার পর তাকে সিরিঞ্জ ঠেকিয়ে দুই দফায় টাকা হাতিয়ে নেয় তুফান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। অনেকেই জানান, সামাজিক মর্যাদা ও আতঙ্কের কারণে এতদিন তারা মুখ খোলেননি।

শনিবার দুপুরে আবারও ছিনতাইয়ের চেষ্টা করলে আলীপুর ব্রিজ এলাকায় জনতা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান,"আটক তুফানকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শহরে ছিনতাই ও মাদক দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

 

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo