• সমগ্র বাংলা

লালমনিরহাটে তরুণদের উদ্যোগে একবেলার আহার কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: হাসি ফুটুক মলিন মুখে,শান্তি আসুক সবার বুকে -এই স্লোগানে লালমনিরহাটের সীমান্তবর্তী বামনের বাসা গ্রামে ৩০ তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হলো একবেলার আহার কর্মসূচি।

শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে আয়োজন ছিল সমাজের গরীব-দুঃখী,অবহেলিত,অসহায় ১ হাজার মানুষের একবেলার খাবার প্রদান।খাবারের মূল মেন্যু ছিল খাসির মাংসের বিরিয়ানি ও ডাল।

তাছাড়াও দিনব্যাপী ছিল স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে নানারকম গ্রামীণ খেলার আয়োজন ও মনোজ্ঞ ভাওয়াইয়া,নৃত্য সহ বিভিন্ন গ্রামীণ সংস্কৃতি উৎসব।

আয়োজনকারী তরুণদের সভাপতি বকুল চন্দ্র রায় জানান,সমাজের এখনো অনেক মানুষ রয়েছে যারা সারা মাসেও এক বেলা উন্নত খাবার খেতে পারে না।তাই তাদের একত্রিত করে পুষ্টিগুণ সমৃদ্ধ এক বেলার আহারের এ আয়োজন।

সাধারণ সম্পাদক শেখ সোলাইমান আলী জানান,আমরা নিজেরাই আমাদের আয়ের অংশ থেকে অর্থায়ন করে এ কর্মসূচির আয়োজন করেছি। অনুষ্ঠানটির সমন্বয়ক সুজন কুমার রায় রুদ্র জানায়, এক বেলা আহারে এ অনুষ্ঠানটি আমরা ৩০ তরুণ মিলে করেছি।

আয়োজনে এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। এতে করে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যবোধ বাড়বে। প্রতিবছরেই আমরা স্থানীয় জনগোষ্ঠী নিয়ে ভিন্নধর্মী আয়োজন করব।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo