• সমগ্র বাংলা

বগুড়ায় নবজাতককে গলা কেটে হত্যার পর পুকুরে নিক্ষেপ, মা-বাবা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সদরে দ্বিতীয় স্বামীর সাথে সংসার করার জন্য নবজাতক সন্তানকে গলাকেটে হত্যার পর পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে নিপা নামের এক নারীর বিরুদ্ধে।

শুক্রবার রাতে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুকুরে ওই নবজাতকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। একই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় নিপা ও তার দ্বিতীয় স্বামী দুলালকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার উঞ্চুরকি এলাকার নিপার বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে প্রায় দু মাস আগে শেখেরকোলা ইউনিয়নের দুলালের সঙ্গে বিয়ে হয় নিপার। শুক্রবার দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করলে লোকলজ্জার ভয়ে মা হয়ে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয় বলে বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। ৯ মে শনিবার দুপুরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইব্রাহিম আলী জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবজাতকের মা নিপা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন৷ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo