• সমগ্র বাংলা

নড়াইলে মক্তবে শিশু যৌন হয়রানি, গণপিটুনি দিয়ে ইমাম গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মক্তবে পড়তে আসা শিশুদের যৌন হয়রানির অভিযোগে মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম বায়তুস সালাম জামে মসজিদে ইমামতির পাশাপাশি প্রতিদিন ভোরে মসজিদের বারান্দায় স্থানীয় শিশুদের মক্তবে আরবি পড়াতেন। অভিযোগ রয়েছে, মক্তবে পড়তে আসা শিশুদের তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে আসছিলেন।

সবশেষ গত ৫ মে এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে ডেকে নেন তিনি। সেখানে ওই শিশুকে যৌন নিপীড়ন করা হয়। ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে আরও কয়েকজন শিশুও একই ধরণের হেনস্তার শিকার হয়েছে বলে পরিবারের কাছে দাবি করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে ঘিরে ধরে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম শিশুদের যৌন হয়রানি করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo