ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি করে এক মাসব্যাপী আলোচনা চালিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রনালি অঞ্চলে উত্তেজনা কমানো এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত আছে, যা শেষ পর্যন্ত এই আলোচনা ভেস্তে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্...
নিউজ ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের ইউনিফর্ম সং...
নিউজ ডেস্কঃ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ...
নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর নিয়ে ইরানে কোনো উদ...

মন্তব্য (০)