ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকিটের মূল্য দেখে বিস্ময় ও অপারগতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ( ৮ মে ) নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, উদ্বোধনী ম্যাচের জন্য এক হাজার ডলার খরচ করে টিকিট কেনা তার পক্ষে সম্ভব নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, কুইন্স বা ব্রুকলিনের সাধারণ মানুষ যারা তাকে ভোট দিয়েছেন, চড়া মূল্যের কারণে তারা যদি গ্যালারিতে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হন, তবে তা হবে অত্যন্ত হতাশাজনক। সাধারণ সমর্থকদের নাগালের বাইরে টিকিটের দাম চলে যাওয়া নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
কাতার বিশ্বকাপের তুলনায় এবারের আসরের টিকিটের দাম বেড়েছে কয়েক গুণ। গত বিশ্বকাপে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৬০০ ডলার, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ডলারে।
টিকিটের চড়া দাম নিয়ে সমালোচনা চললেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একে চাহিদার প্রতিফলন হিসেবে দেখছেন। তার দাবি, গতবারের তুলনায় এবার টিকিটের চাহিদা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে বাজার দর অনুযায়ী এই মূল্য নির্ধারিত হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)