• সমগ্র বাংলা

পাবনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ ছুফি উল্লাহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। 

বৃহস্পতিবার (০৭ মে) সকালে তিনি পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন।

জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের পর মোঃ ছুফি উল্লাহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক আলোচনা করেন।

নবাগত পুলিশ সুপার বলেন, পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে তিনি জেলা পুলিশের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে পাবনা জেলার পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo