• সমগ্র বাংলা

নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত-২

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতে দিলীপ বর্মন (৪৫), অনুকুল চন্দ্র মাহন্তসহ অপর এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আরও ২ কৃষক গুরতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া গ্রামে ও নিয়ামতপুরের রামনগর এবং খোদ্দচাম্পা গ্রামে।

নিহতরা হলো, মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলিপ চন্দ্র বর্মন, নিয়ামতপুরের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকুল চন্দ্র মাহন্ত ও পাশ্ববর্তী চাপাইনবয়াবগঞ্জ জেলার এক কৃষক। এ ঘটনায় গুরুতর আহতরা হলো, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে নিয়ে আসার সময় বজ্রপাত ঘটে। সে সময় ঘটনাস্থলেই অনুকূল চন্দ্র মহন্তের মৃত্যু হয়।

অপরদিকে একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হন। নিহত এই কৃষক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছে।
 

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo