ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
বগুড়া জেলার সন্তান মাসুদ আলম রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম পুলিশের পেশাদারত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার কর্মদক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে জন্য তিনি পুলিশ মহলে সুনাম অর্জন করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংঘটিত আন্দোলন নিয়ন্ত্রণে তিনি প্রশংসিত হন।
রমনা জোনের দায়িত্ব পালন করার আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

মন্তব্য (০)