• সমগ্র বাংলা

পাবনায় জুয়েলার্স দোকানে দুঃসাহসিক চুরি: উধাও ১২ লাখ টাকার স্বর্ণালংকার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে দিনের বেলায় ব্যস্ততম মার্কেট এলাকায় একটি জুয়েলার্স দোকানের তালা ও সিন্দুক ভেঙে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরির ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৪ মে) বিকেল ৩টার দিকে পৌর সদরের মির্জা মার্কেট এলাকার তামিম জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক তৌহিদুল ইসলাম জানান, দুপুরের খাবারের জন্য কিছু সময়ের জন্য দোকান বন্ধ করে বাইরে যান তিনি। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন দোকানের তালা ও সিন্দুক ভাঙা। এ সময় দোকানে থাকা প্রায় সাড়ে চার ভরি স্বর্ণ এবং বিপুল পরিমাণ রুপার অলংকার খোয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকারও বেশি।

তিনি বলেন, “খাবার খেতে গিয়ে অল্প সময়ের মধ্যে এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। ফিরে এসে দেখি সব শেষ।” ঘটনার খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, ৬ সদস্যের একটি দল চুরির সঙ্গে জড়িত। অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, মির্জা মার্কেটের আশপাশে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অনেক অপরিচিত মানুষের যাতায়াত থাকে। বিশেষ করে পাশের একটি হোটেলকে কেন্দ্র করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা লেগেই থাকে। ফলে এই চুরির ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, ব্যস্ততম এলাকায় দিনের আলোতে এমন চুরি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, এর আগেও ২০১৩ সালে চাটমোহর পৌর সদরের দোলবেদীতলা এলাকায় একটি জুয়েলার্স দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাত দল অস্ত্রের মুখে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo