ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত হয়েছে৷ এসময় গুরুত্বর আহত হয়েছে আরেক পথচারি যুবক। আজ সোমবার দুপুরের দিকে হতাহতের ওই ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া মাদ্রাসা মোড়ে একটি ইটভাটার সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় তহুরা বেগম নামে একজন বৃদ্ধা দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে।
নিহত তহুরা বেগম (৬০) বীরগঞ্জের নখাপাড়া মাদ্রাসা মোড়ের বাসিন্দা জামাল উদ্দিনের স্ত্রী ।
এসময় গুরুত্বর আহত একই এলাকার হোসেনের আলীর ছেলে তুহিন (২৪) কে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
চালক আরাফাত জান্নাতুল ফেরদৌস (২৪)কে আটকসহ প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো -ক ১৪-০৩১৫) জব্দ করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

মন্তব্য (০)