• সমগ্র বাংলা

ফরিদপুরে হামের প্রকোপে এক শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ওজিহা (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার সবুজ মাতুব্বরের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় শনিবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল, তবে পরীক্ষার ফলাফল আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট নয়জন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরের দুইজন করে মোট ছয়জন এবং রাজবাড়ী, যশোর ও মাগুরার একজন করে মোট তিনজন রয়েছেন।

হাসপাতালে নতুন রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জনসহ মোট ৯২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫২ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২০২ জন—মোট ৭৫৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। হামের এই প্রাদুর্ভাব মোকাবিলায় কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo