• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে বিপন্ন তক্ষক উদ্ধার,২ জনের জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। 

এ ঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে  সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আটকৃতরা হলোঃ-রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল এর ছেলে মোঃ খায়রুল ইসলাম(৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্রগ্রাম জেলার লালমাই পাহাড় হতে বাস যোগে ঢাকা পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকতাদের কাছে হস্তান্তর করা হয়। 

এ সময় সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

image

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...

image

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...

image

পাবনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

  • company_logo