• খেলাধুলা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে—দুই ফরম্যাটেই শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এছাড়া বাংলাদেশ নারী দল পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠেছে।

পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিং

নতুন তালিকায় অস্ট্রেলিয়া (১৩১) প্রথম এবং দক্ষিণ আফ্রিকা (১১৯) দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত (১০৪), আর ইংল্যান্ড (১০২) নেমে গেছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড (১০১)।

ইংল্যান্ডের অবস্থান নেমে যাওয়ার অন্যতম কারণ হলো আগের কিছু সিরিজ ফলাফল র‍্যাঙ্কিং থেকে বাদ পড়া। অন্যদিকে পাকিস্তান (৮৯) উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছে এবং শ্রীলঙ্কা (৮৬) সপ্তম স্থানে নেমে গেছে।

আয়ারল্যান্ড র‍্যাঙ্কিং তালিকা থেকে বাদ পড়েছে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে তারা পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলতে পারেনি।

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিং

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। অস্ট্রেলিয়া (১৬৩) শীর্ষে থাকলেও তাদের ব্যবধান কিছুটা কমেছে।

দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড (১২৮) এবং তৃতীয় স্থানে ভারত (১২৪)। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯)।

পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছে। আইসিসি জানিয়েছে, আগামী ৫ মে টি-টোয়েন্টি এবং ৭ মে ওয়ানডে পুরুষদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করা হবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo