• খেলাধুলা

আইপিএলের সর্বকালের সেরা একাদশে আছেন যারা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট আবিস্কারের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। সেই জনপ্রিয়তা পরখ করেই ২০০৮ সালে ভারত শুরু করে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। টুর্নামেন্টের ১৯তম আসর চলছে। 

আইপিএলের গত ১৮ আসরে ব্যাটে বলে যারা নান্দনিক পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে আইপিএলের সেরা একাদশ তৈরি করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার। সেই একাদশে আছেন ৭জন ভারতীয় ও চারজন বিদেশি খেলোয়াড়।

ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব জায়গা পাননি বাটলারের দলে। ৬টি আইপিএল ট্রফির মালিক ও ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও নেই সেখানে। নিজেকেও রাখেননি বাটলার। ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারও জায়গা পাননি তার দলে।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে এসে নিজের দলের কথা জানিয়েছেন বাটলার। তার প্রথম একাদশে ওপেনার হিসেবে আছেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। 

তিন নম্বরে বাটলার রেখেছেন সুরেশ রায়নাকে। দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসে তিন নম্বরে খেলেছেন রায়না। তাদের পাঁচ বার চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন। রায়নাকে ‘মিস্টার আইপিএল’ বলে উল্লেখ করেছেন বাটলার। চার নম্বরে বাটলার রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবিডি ভিলিয়ার্সকে। বাটলারের দলে উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি।

অলরাউন্ডার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। তার পরে আফগানিস্তানের রশিদ খান। বাটলারের দলে বিশেষজ্ঞ পেসার দুই জন। লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহ। তবে অধিনায়ক হিসাবে কারও নাম উল্লেখ করেননি বাটলার। 

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo