ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে ‘বাধ্য নয়’। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক নৌ-পদক্ষেপগুলোর পক্ষে কড়া যুক্তি উপস্থাপন করেন তিনি।
আমির সাঈদ ইরাভানি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের ‘অত্যন্ত অস্থিতিশীল’ পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা রক্ষা এবং নৌ-চলাচলের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই ইরান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তার মতে, ইরানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হলে নিজেদের জলসীমায় নিয়ন্ত্রণ বজায় রাখা তেহরানের সার্বভৌম অধিকার।
বিবৃতিতে আমির সাঈদ ইরাভানি আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্যের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তোলেন। তিনি বলেন, অনেক দেশ সামুদ্রিক নিরাপত্তা ও নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ-অবরোধকে নিরবে সমর্থন দিচ্ছে। তার ভাষ্য, 'তাদের এই উদ্বেগ কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং তাদের কর্মকাণ্ড ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণও নয়।'
হরমুজ প্রণালি দিয়ে বিশ্ব অর্থনীতির একটি বড় অংশের তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ইরান এই অঞ্চলে নিজের একচ্ছত্র আধিপত্য দাবি করায় এবং আন্তর্জাতিক সমুদ্র আইনকে অস্বীকার করায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা ও সামরিক উত্তজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
নিউজ ডেস্ক : ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচিতে এই সপ্তাহে এক...
নিউজ ডেস্কঃ ইউরোপের দেশ রোমানিয়ায় অনিয়মিত হয়ে পড়া বাংলা...
আন্তর্জাতিক ডেস্ক: শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহের মধ...
নিউজ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভবিষ্যৎ নির্ধারণে...

মন্তব্য (০)