ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির ছেলে আলিয়ারের সঙ্গে ক্রিকেটে মাতলেন দেশটির তারকা ব্যাটার বাবর আজম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ক্রিকেট খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ম্যাচে একে অপরের বিপক্ষে খেলছিলেন বাবর আজম ও শাহিন আফ্রিদি। যেখানে শাহীন আফ্রিদির পরিবারের সদস্যরাও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। বাবাকে সমর্থন জানাতে মাঠে এসেছিল তাদের ছোট ছেলে আলিয়ারও।
ম্যাচ শেষে বাবর আজমকে ছোট্ট আলিয়ার আফ্রিদির সঙ্গে খেলতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, আলিয়ার তার বাবার মতো বোলিং করার চেষ্টা করে বাবর আজমকে বল করে। তখন বাবর মজার ছলে নিজেকে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন। হৃদয়ছোঁয়া এই দৃশ্যটি ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।
এই ভিডিও দেখে বাবর আজম ও শাহিন আফ্রিদির ভক্তরা সামাজিক মাধ্যমে প্রশংসা করছেন।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

মন্তব্য (০)