• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ৭৭৫টি স্কুলের সংস্কার কাজ সম্পন্ন: আল জাজিরা ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে অর্ধেকের বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির শিক্ষা মন্ত্রী আলি রেজা কাজেমির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

‎কাজেমি বলেন, ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩শ' টি স্কুলের মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি মেরামত করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, ইসফাহানসহ বেশ কয়েকটি প্রদেশের স্কুল।

‎তিনি আরও জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে।

‎শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও সরাসরি কিংবা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। এছাড়া শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

‎কাজেমি আরও বলেন, শাজারেহ তাইয়েবেহ গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জন শিক্ষার্থীর স্মরণে বিভিন্ন স্কুলে শোকসভা আয়োজন করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী, শিক্ষক ও স্টাফ।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo