• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার (২০ এপ্রিল) রাতে পেন্টাগনের (বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়) নির্দেশে এই অভিযান চালানো হয়। 

মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় পেন্টাগন জানিয়েছে, ইরানকে যেকোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে। 

তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানেই এ ধরনের জাহাজ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানটি মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

  • company_logo