ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ৪১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেয়া এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।
পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সবচেয়ে বেশি ২৭১ জন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং ১৯ জন মেরিন সেনা আহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা ইরানের হামলার শিকার হয়েছেন। এর আগে পেন্টাগন ১৩ জন মার্কিন সেনার নিহতের খবর নিশ্চিত করেছিল। এই হতাহতের ঘটনা এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন উভয় পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)